প্রসঙ্গঃ বৃষ্টি----! ১৩-০৮-২০২১

View this thread on: d.buzz | hive.blog | peakd.com | ecency.com
·@hayat221·
0.000 HBD
প্রসঙ্গঃ বৃষ্টি----! ১৩-০৮-২০২১
<hr>

<code><b><center><h3> প্রথমে জানাই,
সবাইকে-অভিনন্দন</h3></center></b></code>

<i>আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও অনেক ভালো আছি। আজকে,আমি কথা বলব প্রখর বৃষ্টির দিনের গল্প। আশা করি আপনাদের ভালো লাগবে।</i>

<center> বৃষ্টি পড়ার কিছু দৃশ্য </center>

https://youtu.be/Mfi6qtRTmgA

<hr>

সময়টা এখন চলতেছে বর্ষাকাল। এই বৃষ্টি এই রোদ। এই দুটি আবহাওয়া বর্ষাকালে বিদ্যমান থাকে। এই বৃষ্টির দিনে আমি আসছি কিছু কথা শেয়ার করার জন্য।

আজ শুক্রবার, আজকের দিনটি আমাদের জন্য রহমত ময় দিন। যা আমরা গরিবদের হজের দিন বলে থাকি।সারাদিন আকাশ টা ভালো ছিল। হঠাৎ করে জুমার নামাজের পর আকাশটা লেগে গেল। লেগে যাওয়ার পর পর এই প্রখর বৃষ্টি শুরু হল। যখন বৃষ্টি শুরু হল তখন আমি আমার ঘরের মধ্যে ছিলাম। এত জোরে বৃষ্টি হওয়া দেখে আমি বাইরে বাইর হইলাম আমার বাসার গেটের কাছে। তখন সময় ছিল প্রায় ৪ টার দিক। আজকে প্রায় ১৫ দিন পর এরকম প্রচুর বৃষ্টি হয়েছে।তখন আমি এরকম বৃষ্টি দেখে বৃষ্টির পানিতে গোসল করার জন্য নামতে ছিলাম তখনই আমার মা আমাকে মানা করে। বৃষ্টির পানিতে গোসল না করতে। হঠাৎ এ সময় গোসল করলে জ্বর চলে আসতো। এখন বর্তমান জ্বর চলে আসা মানেই-কোভিড-৯৯। এজন্যই আর কি গোসল করা হয়নি আমার। তবে গোসল করতে না পেলেও, প্রখর বৃষ্টির মনে মনে অনুভব করতে পেরেছি। বৃষ্টির আকুলতা।

আমাদের বাসায় কিছু গৃহপালিত পশু যেমন হাঁস আছে কয়েকটি। বৃষ্টি চলতে চলতে তারা বাসার উঠোনে চলে আসে। খাবার খাওয়ার জন্য। তখন এই আমি তাদের সামনে দাঁড়িয়ে ছিলাম, আর তাদের মাঝে যে আকুলতা ছিল তা উপলব্ধি করলাম। আমি ভালোভাবে বৃষ্টির পানিতে গোসল করার উপলব্ধি করতে না পারলেও আমার হাঁসগুলো সুন্দরভাবে করতেছিল। এখন আপনারা বলতে পারেন, গৃহপালিত পশু মানেই তো এসব কিছু। আমিও আপনাদের সাথে একমত।


![IMG20210813165129.jpg](https://cdn.steemitimages.com/DQmYqiseNa9rS1JW1mDVUt4SWfJ7EYhKJiFBqcJcXEtbTEQ/IMG20210813165129.jpg)


![IMG20210813165134.jpg](https://cdn.steemitimages.com/DQmQ3nZowarYeh17wiApaxgGvVxmkdrVXKenBDeaPQ1oWHf/IMG20210813165134.jpg)


![IMG20210813165311.jpg](https://cdn.steemitimages.com/DQmS7oSYKRBwVdfSFHVEu54q7bQnMRrrLKw8fSnzSiYcvGL/IMG20210813165311.jpg)


<i>এই ছিল আমার আজকে বৃষ্টি নিয়ে কিছু কথা বলার। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। আর এর মাঝে কোন রকম ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন। সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।<i>

শুভেচ্ছান্তে-
@hayat221
👍 , , , , , , , , , , , , , , , , , , ,