দেশি মুরগির মাংসের মজাদার তরকারি

View this thread on: d.buzz | hive.blog | peakd.com | ecency.com
·@kolsomrita·
0.000 HBD
দেশি মুরগির মাংসের মজাদার তরকারি
আসালামুআলাইকুম,
![20210521_155037.jpg](https://images.hive.blog/DQmZi48pbUexPVgNwN2pd92bSBfpGdMDNVhgtrrgGt6k5UJ/20210521_155037.jpg)
কেমন আছেন সবাই।আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, দেশি মুরগির মাংস কেনা পছন্দ করে।আমি খুব পছন্দ করি দেশি মুরগির মাংস।দেশি মুরগির মাংস খেতে সুস্বাদু এবং পুষ্টিকর। আজে আমি খুব সহজ ভাবে দেশি মুরগির তরকারি রান্না করেছি।আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে দেশি মুরগির মাংস তরকারি রান্না করা যাই।তা আপনাদের ধাপে ধাপে শেয়ার করবো।তাহলে চলোন।
![20210521_160119.jpg](https://images.hive.blog/DQmcG6bBYA59JUejAtMDkipVvSCE7q18o1r8bHNaZajB82d/20210521_160119.jpg)
....উপকরণ....                                                                               
     1/ মুরগির হাড় যুক্ত মাংস  500-গ্রাম,                                   
     2/ পেয়াজ 1-টি,                                                                       
     3/ টমেটো 2-টি,                                                                        
     4/আদা বাটা 1- চামচ,                                                         
      5/ রসুন বাটা 1-চামচ,                                                        
      6/ লাল মরিচ গুড়া 1-চামচ,                                                 
       7/হলুদ গুড়া 1/2 চামচ,                                                        
       8/জিরা,ধনিয়া গুড়া 1/2 চামচ,                                          
         9/এলাচি,দারুচিনি,লং,গুল মরিচ গুড়া 1/2 চামচ,  
         10/ তেজপাতা 2-টি,                                                         
        11/ সয়াবিন তেল 4-চামচ,                                               
     12/লবণ স্বাদ মত,
![20210521_160057.jpg](https://images.hive.blog/DQmY1nupQnEXyTfcWpvbrqsTzxRSxh2GZGcYgiGS79suz7i/20210521_160057.jpg)
প্রথমে মুরগি হাড় যুক্ত মাংস মাঝারি আকারের টুকরো করে ভালো ভাবে ধুয়ে নিবো।এমনিতে দেশি মুরগির মাংসের পরিমাণ কম থাকে হাড় বেশি থাকে।
![20210521_160035.jpg](https://images.hive.blog/DQmWawJjTS6k3Atk7Nf8uSdAv5N7RkYuRBzH8ZfBfHjax3W/20210521_160035.jpg)
তারপর চুলায় একটা পাতিলে চার চামচ সয়াবিন তেল দিবো।তেল গরম হলে পেয়াজ কুচি তেজপাতা পাতিলে দিয়ে কিছুক্ষণ তেলের সাথে ভাজবো।
![20210521_155918.jpg](https://images.hive.blog/DQmQfCZTRUk3zreMHj2BRbnFKd3nWPDWPipzjU2mZMauvqy/20210521_155918.jpg)
কিছুক্ষণ ভাজার পর আদা,রসুন বাটা দিয়ে।পেয়াজের সাথে ভেজে নিবো।পেয়াজ কুচি,আদা,রসুন বাটা হালকা বাদামী রং হলে। 
![20210521_142549.jpg](https://images.hive.blog/DQmaGRXo4DuWCJR442R41TSq6aSFwkgEAP56Z2ynNjPqkAt/20210521_142549.jpg)


একে একে সব মসলা পাতিলে দিবো।লাল মরিচ গুড়া,হলুদ গুড়া,জিরা ধনিয়া গুড়া,এলাচ,দারুচিনি,লং,গুল মরিচ গুড়া এবং লবণ।
![20210521_142533.jpg](https://images.hive.blog/DQma9eZisVAiLaPFmtXHEHcZvCrL5PDmi2rfG6GCyuLJqkp/20210521_142533.jpg)


তারপর দেশি মুরগির মাংস টুকরো গুলো এবং টমেটোর টুকরো পাতিলে দিবো।
![20210521_155350.jpg](https://images.hive.blog/DQmTAFVzFMDnjoH3xx1kg6dhJDHnau3hmJKAFu2cH4ZctHY/20210521_155350.jpg)
মুরগির মাংস গুলো চুলা অলপ আঁচে ছয় মিনিট কষাবো সব মসলার সাথে।কষানোর সময় খেয়াল রাখতে হবে মসলা যেনো পাতিলে লেগে না যাই।তাই চামচ দিয়ে কিছুক্ষণ পর  পর নেড়েচেড়ে দিতে হবে।
![20210521_155320.jpg](https://images.hive.blog/DQmX1SQRjvZ5ACTr42XiMM57geq8Tp5kxKTgbtWhkzVMfMB/20210521_155320.jpg)
দেশি মুরগির মাংস কষানো হলে।দেশি মুরগির মাংস সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মত পানি দিয়ে।একটা ঢাকনা দিয়ে ঢেকে দেশি মুরগির মাংস রান্না করবো বিশ মিনিট।দেশি মুরগির মাংস সিদ্ধ হতে সময় লাগে।
![20210521_155302.jpg](https://images.hive.blog/DQmUTQxwAgQmX22JyWmL8N4sJDgkrkW86g44BFGdgwKrTKY/20210521_155302.jpg)
বিশ মিনিট পর মুরগির মাংস সিদ্ধ হয়ে ঝোল শুকিয়ে মুরগির মাংসের গায়ে গায়ে হলে। চুলা বন্ধ করে দিবো।
![20210521_155201.jpg](https://images.hive.blog/DQmQV74MuG3g2vu3c7ftJ6Pkq2gt4YEBCrLrvT4ACgsUkU9/20210521_155201.jpg)
তারপর আমি গরম গরম পরিবেশন করবো গরম ভাতের সাথে।টমেটোর টক ভাবটা মুরগির মাংসের স্বাদটা বারিয়ে দেয়।  বন্ধুরা,আমার দেশি মুরগির মাংসের তরকারি রান্না যদি ভালো লাগে।তাহলে অবশ্যই ঘরে রান্না করে খেয়ে দেখবেন। অবশ্যই আপনাদের ভালো লাগবে।
![20210521_142010.jpg](https://images.hive.blog/DQmSY2Uk7nnXqUVHrgzy6dgLTBPgy4aswessgYuEzweH8b3/20210521_142010.jpg)
I hope all of you will support me and encourage me to work , I will always try my best to give a good blog.

   Thank you all for visiting my page and giving your nice support
👍 , , , , , , , , , , , , , , ,