আমার প্রথম পোস্ট - আমার পরিচয় পর্ব
hive-190212·@mousumi00·
0.000 HBDআমার প্রথম পোস্ট - আমার পরিচয় পর্ব
হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমার নাম জান্নাতুল ফেরদাউস মৌ । আমাকে সবাই মৌ বলে ডাকে। কেউ ডাকে জান্নাত বলে আবার কেউ দুষ্টামি করে মৌমাছি ও বলে ডাকে ,শুনতে ভালোই লাগে কারণ ওরা ভালোবেসেই ডাকে। আমি এমএসসি কমপ্লিট করেছি। আপাতত বেকার , জবের জন্য ট্রাই করছি, দোয়া রাখবেন সবাই আমার জন্য। বাংলাদেশে এই একটা বছর লকডাউন চলে গেল, পড়াশুনার পাশাপাশি প্রচুর সময় নষ্ট করেছি, ফেসবুক, ম্যাসেন্জারে । কিছু সময় রান্নার কাছে হেল্প করেছি আম্মুকে ।আমার বাড়ি রংপুর বিভাগের লালমনিরহাট জেলার ছোট সুন্দর একটা গ্রামে। আমার পরিবার খুবই ছোট, পরিবারে বাবা, মা, দাদিমা, আর ছোট ভাই আছে । আমি পরিবারের বড় মেয়ে, ছোট ভাইটি ডিপ্লোমা পড়ছে মাইনিং সাবজেক্ট এ । আল্লাহর রহমতে অনেক ভালো আছি।  আমি আমার বন্ধুদের সাথে প্রায় ঘুরতে যাই। ঘুরতে আমার ভীষণ ভালো লাগে। আমি পুরো বাংলাদেশ ঘুরতে চাই ,ঘুরতে চাই বাংলার সব দর্শনীয় স্থান। কক্সবাজার, সাজেক, রাঙ্গামাটি ঘুরে এলেও আমি বান্দরবান, সিলেট, কুয়াকাট ও সেন্টমার্টিনে যেতে যাই । আমি আমার এ পোস্ট সম্পূর্ণ বাংলায় আপনাদের সাথে শেয়ার করলাম।  কিছুদিন আগে আমি ঘুরতে গেছলাম রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজ ক্যাম্পাস, সেখানের কিছু ছবি শেয়ার করলাম। আশাকরি ভালো লাগবে ।আমি চেষ্টা করেছি আমার সম্পর্কে সবকিছু বুঝিয়ে বলতে। জানিনা পারলাম কিনা। আমার যদি কোন ভুল হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন।  আমি এখানে সম্পূর্ণ নতুন, আমি এখানে কিছুই জানিনা, আমি আমার এক বন্ধুর কাছ থেকে হাইভ সম্পর্কে জেনেছি। ভালো কাজ করার চেষ্টা করবো। আমার প্রিয় শখ ছবি তোলা। তবে আমার কোন ভালো দামি ক্যামেরা নেই। তাই ফোন ক্যামেরা দিয়েই যতটুকু পারি চেষ্টা করি। আমার কিছু তোলা ছবি শেয়ার করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে।   আমার বাসার আর এক সদস্য এর সাথে পরিচয় না করালেই নয় । তার নাম চিনি। হ্যাঁ চিনি । তবে সে আমার পোষা বিড়াল। আমার খুব আদরের আর ভালোবাসার, আমার সাথে সর্বদা থাকে। শুধু আমি নই বাসার সবাই ওকে ভীষণ আদর করে। ওর কয়েকটা ছবি শেয়ার করছি, আশা করছি আমার চিনিকে আপনাদের পচ্ছন্দ হবে।   সবাই সুস্হ থাকবেন, ভালো থাকবেন, এই করোনা মহামারিতে নিরাপদে থাকবেন । ধন্যবাদ সবাইকে।