এই গরমে রাস্তার পশুদের জন্য একটু জল রাখার ব্যবস্থা করবেন।
hive-196890·@pulook·
0.000 HBDএই গরমে রাস্তার পশুদের জন্য একটু জল রাখার ব্যবস্থা করবেন।
 বন্ধুরা, এই গরমে আমরা সকলেই প্রায় নাজেহাল। আমার পাড়ার যে পশুগুলো আছে তাদের জন্য আমি একটা পাত্রে জল রেখে দি। ওরা আমাদের মত করে নিজেদের অনুভূতি প্রকাশ করতে পারে না, তাই মানুষ হিসেবে এই দায়িত্ব টা আমিবপালন করি। আপনাদের কাছেও এই অনুরোধ নিয়ে আজ এসেছি, আপনার বাড়ির যেকোনো পুরনো পাত্রে করে জল একটা জায়গাতে এই পশুগুলোর জন্য দয়া করে রেখে দেবেন।  এই অবলা পশুগুলোকে একটু ভালোবাসা দিয়ে দেখবেন এরা কি সুন্দর সাড়া দেবে আপনার ভালোবাসায়। আমার পাড়ার কুকুরদের আমি দুবেলা খাবার দি। এটা আমার অনেক পুরনো অভ্যেস। আমি আমার পরিবারের সাথে কোনো রেস্টুরেন্ট এ খেতে গিয়ে যদি দেখি খাবার বেশি হয়ে গেছে সেটা ফেলে না দিয়ে এদের জন্য নিয়ে আসি। এরাও কেমন যেনো অভ্যস্থ হয়ে গেছে, আমার উপস্থিতি ওরা বুঝতে পারে, ঠিক সময় হলে দলবেধে চলে আসে আমার বাড়ির সামনে। আমিও তৈরি থাকি, যখন কোথাও ঘুরতে যাই, তখন আমার পরিবারের সকলে কাজটা খুব নিষ্ঠার সাথে করে। তাই এই প্রখর দাবদাহে এই পশুদের প্রতি আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করতে হাজির হলাম।  ভালো থাকবেন সবাই, এই গরমে বেশি করে জল খাবেন। আজ এই পর্যন্তই।
👍 spaminator, ctime, pulook, sunitahive, trytry, curators, royalmacro, avikz, jimmyrai28, gauttam, photoman,