সুখের গল্পের খোঁজে
hive-190212·@steemitwork·
0.000 HBDসুখের গল্পের খোঁজে
রেহান ভাই কোন মতেই বিয়ে করতে চায় না। সেই কবে বিয়ের বয়স পার হয়ে ডেট এক্সপায়ার এর দিকে। অস্ত্র মনে হয় পৌরসভাতে জমা দিয়েছে। যাই হোক কয়দিন ধরে ভাবছিলাম এমন কিছু সুখি দাম্পত্য জীবনের গল্প সংগ্রহ করে ভাইকে শুনাবো যাতে ভাই অনুপ্রাণিত হয়ে বিয়ে করতে আগ্রহ প্রকাশ করে। কল্পনার থেকে সুন্দর আর কি হতে পারে। কল্পনা কিন্তু কোন মেয়ের নাম না, ভূল বুঝবেন না প্লিজ। প্রথমে নিজেই কিছু চরিত্র কল্পনা করে গল্প বানাতে চাইলাম হল না। এক দুই ঘন্টা শুধু সেদিকেই মনযোগ দিলাম। সব কাজ কাম ছেড়ে ভাবা শুরু করলাম। দুই তিন কাপ কফিও খতম হয়ে গেলো। কিন্তু ফলাফল শূন্য। এ কি অবস্থা কম পক্ষে একটা তো ভালো দিক খুঁজে বার করতে পারবো যেটাতে ভাইয়ের মন গলে, সাহসে জাতি দীর্ঘ হয়ে যায়। কিন্তু না, কোন মতেই বার হচ্ছে না। নিজের কল্পনার জগতে এই ধরনের সুখের গল্প তছনছ করে হাতরায় ব্যর্থ হয়ে মাথায় আরেকটা বুদ্ধি আসলো। বাস্তব জীবন থেকে একটু খোঁজা যাক। বন্ধুদের অনেকেই তো বিয়ে করেছে। ফেসবুকে সবার দুই পাটির ৩২ খানা দাঁত বার করে হাসির পিক গুলো দেখলে কমবেশি তো সবাইকে সুখিই দেখা যায়। সবাইকে ফেসবুকে সুখি দেখা গেলেও ভিতরের অবস্থা ভয়াবহ। দুই একজনের খাতা খুলে দেখতেই আর রুচি হল না। সবাই শো অফ করে, উপরে ফিটফাট ভিতরে সদর ঘাট । এবার একটু আত্মীয় স্বজনদের মধ্যে দেখি। ওরে বাবা, আত্মীয় স্বজনদের মধ্যে তো দেখি আরো ভয়াবহ অবস্থা। সব চিন্তা ভাবনা খোঁজ খবর নিয়ে ব্যর্থ হয়ে মাথায় হাত। রাজ্যের দুঃশ্চিন্তা নিয়ে ভাবছি তাহলে কি রেহান ভাইয়ের আর বিয়ে হচ্ছে না? ঠিক এই সময়ে মেসেঞ্জারে জিএফ এর মেসেজ। জানু কেমন আছো? মেসেজ দেখেই ওমনি মাথায় বুদ্ধি এলো। বাবুটার কাছ থেকেই শুনে নেওয়া যাক বউয়ের কোন কোন দিক গুলোর কারনে ছেলেরা বিয়ে করতে আগ্রহী হবে। কিন্তু সরাসরি তো জিজ্ঞাসা করা যাবে না। একটু হাওয়া দেই। জানি রেলের চাকায় হাওয়া দিয়ে লাভ নেই তারপরেও। --আমার লক্ষী বাবুটা, তুমি এতো ভালোবাসা কই থেকে পাও বলতো। আমি তো তোমাকে এতো ভালোবাসা দিতেই পারি না। --লজ্জায় লাল হয়ে গেছে। লাজুক, যাও তো দুষ্টামি কর না। আমি আবার কই কত ভালোবাসি। তুমিও না একটু বেশি বেশি বলে ফেলো। -- আচ্ছা লক্ষীটা আমার। বিয়ের পর এমন কি করবা যে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসবো? -- সকালে তোমার ঘুম থেকে উঠার আগেই চা বানাবো। একটু খুনসুটি করে ঘুম ভাঙ্গায় চা আগায় দিব। তোমার অফিসে যাওয়ার আগে সব কিছু রেডী করে রাখবো। আলতো একটা ঠোঁটে চুমু এঁকে বিদায় দেব। --হুম, তারপর? --তোমার অফিস থেকে আসার আগেই সুন্দর করে সাজে গুঁজে থাকবো। তোমার ফ্রেশ হওয়ার সব ব্যবস্থা করে রাখবো। রাতে ডিনার করবো একসাথে। তারপর আদর করে ঘুম পারিয়ে দেব। --ঘুম পারায় দিবে! আর কিছু দিবে না? --যাহ দুষ্টু, ঐ সব কি বলতে হয় নাকি। তা নাহলে আমার ফুটফুটে দুটা বেবী হবে কি করে। --আহারে, আমার বউটা কত সহজ সরল বউ হবে। -- সহজ সরল বউ বলেই তো তোমার সাথে প্রেম করছি। --আসলেই, এতো সহজ সরল বউ হলে আরো দু তিনটা বিয়ে করায় যায়। কি বল! -- চোখ বড় বড় করে মেসেঞ্জারে ইমোজি বাস্তবে হলে আমি নিমেষেই ভষ্ম হয়েই যেতাম। কুত্তা, খুব বেশি বারে গেছিস তুই। কিছু বলি না তো কুত্তাগিরি বারে গেছে। খবর দ্বার এমন কুত্তাগিরি করলে তোর ঐটা কাটে খরখরিয়া নদীর মাগুর মাছকে খাওয়াবো 🙄 মাইন্ড ইট। পুরাই ভ্যাবাচ্যাকা। দেখছেন একটু স্বার্থে আঘাত হলেই এরা পুরুষ মানুষদের শেষ অবলম্বন টুকুও ছিনিয়ে নিতে চায়। আহা, এ জন্মে আর বুঝি @rehan21 ভাইয়ের বিয়ে হল না। .jpeg) <a href="https://www.google.com/search?q=happy+couple+picture&tbm=isch&chips=q:happy+couple+picture,g_1:romantic:bl2ig68PeWM%3D&client=ms-android-samsung-gj-rev1&prmd=ivmn&hl=en&sa=X&ved=2ahUKEwjGkPHc7tzvAhVohUsFHVo-BYMQ4lYoAXoECAEQBg&biw=360&bih=645#imgrc=A8jHxZpHKgF1SM">Source</a>
👍 tariqul.bibm, stefen, solominer, samrisso, dying, crokkon, curx, mindtrap, bukiland, funnyman, eliel, improv, alphacore, techken, whd, furious-one, gniksivart, runicar, codingdefined, stinawog, rakkasan84, girolamomarotta, ofildutemps, sustainablelivin, steem.services, occhiblu, linco, ordinaryamerican, tinyvoter, optimizer, infinite-love, ajks, ctime, spt-skillup, ajaycapital, intacto, megalithic, ebargains, frankk, sidwrites, pardeepkumar, estream.studios, votehero, ocupation, enjoyinglife, freddio, sacrosanct, dapplr, eturnerx-honey, elektr1ker, accelerator, b0a, botante, arcange, xves, engrsayful, fengchao, iena, hamsa.quality, raphaelle, anacristinasilva, laruche, walterjay, felt.buzz, pboulet, hive-143869, bergelmirsenpai, shiris, steem.weed, bdvoter, bien, drillith, zaku, deepu7, kgsupport, frassman, olaexcel, mamun123456, hermannsol, shahinaubl, blezyn,